ভূরাজনীতি

বিএনপির ইন্ধনে সারা‌দে‌শে সাম্প্রদায়িক হামলা: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে।

সোমবার (১৮ অক্টোবর) সকা‌লে বনানী কবরস্থা‌নে শেখ রা‌সেলের জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতকাল রাতে রংপু‌রের পীরগ‌ঞ্জে জে‌লেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার এক‌টি উদাহরণ।

বিএনপি দে‌শের গণতন্ত্র ধ্বংস কর‌তে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট কর‌তে এমন চক্রান্তে লিপ্ত হ‌য়ে‌ছে।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এসব বিষ‌য়ে সবসময় খোঁজ-খবর রাখ‌ছেন বলেও জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button