বিশ্ব

অবশেষে সৌদি সফরে যাচ্ছেন বাইডেন

সৌদি আরব ও ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের পরিকল্পনাকারীদের বরাতে রবিবার (১২ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী মাসেই মধ্যপ্রাচ্যে যাচ্ছেন বাইডেন। আর চলতি সপ্তাহে এ সংক্রান্ত ঘোষণা দেবে হোয়াইট হাউস।

এ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক হতে পারে বাইডেনের। হোয়াইট হাউস বলছে, ২০১৮ সালে তুরস্কে ওয়াাশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সংশ্লিষ্টতার জন্য যুবরাজকে দায়ী মনে করেন বাইডেন।

রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন, হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে পাশ্চাত্যে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সংস্কারক হিসেবে যে খ্যাতি অর্জনের পথে ছিলেন তিনি, এসব হত্যাকাণ্ডের কারণে তা মলিন হয়ে গেছে।

এ সফরে সৌদির সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করা যায়, তা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলবে ইসরাইল। দুই বৈরী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button