বাংলাদেশ

বিআরটিএ কর্মকর্তাদের বদলিতে তদবির নয়: কাদের

বিআরটিএ কর্মকর্তাদের জরুরি বদলির ক্ষেত্রে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান মন্ত্রী৷

তিনি বলেন, বিআরটিএতে কোনো কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। এনিয়ে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক, তাতে কোনো লাভ হবে না। তাই যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button