বাংলাদেশ

বাড়ি ফিরেছেন সেই আকিব

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী জে আকিব (২১) সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার আকিবের চিকিৎসার তত্ত্বাবধান করা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান গণমাধমকে এ তথ্য জানান।

তিনি বলেন, টানা ১৮ দিন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে ওঠে আকিব। আজ তিনি বাড়ি ফিরে গেছেন। তবে সম্পূর্ণ সুস্থ হতে আকিবের মাথার করোটিতে (খুলিতে) আরও একটি অপারেশন ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন বলে মত দেন চমেক হাসপাতালের নিউরোসার্জন ডা. ছানাউল্লাহ শামীম।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তার মাথার খুলির হাড় ভেঙে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তার মাথায় অস্ত্রোপচার করে খুলির একটি অংশ খুলে ফেলে চমেক চিকিৎসকরা। পরে সাদা ব্যান্ডেজের ওপর কলম দিয়ে একটি বিপজ্জনক চিহ্ন এঁকে দিয়ে ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন হয়।

Related Articles

Leave a Reply

Back to top button