অন্য খবর
বাড়ি ফিরলেন কবীর সুমন

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী কবীর সুমন।
শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কবীর সুমন লিখেছেন, ‘সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রার্থনা শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’



