অন্য খবর

ছাড়পত্র পেল ‘চিরঞ্জীব মুজিব’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। নজরুল ইসলামের পরিচালনা, নাট্যরূপ এবং সংলাপে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটির নিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা। চলচ্চিত্রটি শেখ হাসিনা সংলাপ সংশোধন এবং পরিমার্জন করেছেন।

চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল মাহমুদ। তিনি চলচ্চিত্রটির সৃজনশীল পরিচালকও। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা মুজিব রেণুর চরিত্রে পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান।

প্রয়াত এস এম মহসীন, নরেশ ভুঁইয়া, একে আজাদ পাভেল, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দ্যোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরীসহ ৫ শতাধিক নবীন ও প্রবীণ অভিনেতা/অভিনেত্রী এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

সঙ্গীত আয়োজনে ছিলেন ইমন সাহা, ক্যামেরায় সাহেল রণি এবং শিল্প নির্দেশনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন প্রয়াত সেলিম আহমেদ।

সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কিরণ চন্দ্র রায়, কোনাল ও নোলক বাবু বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন। এ চলচ্চিত্রটিতে গগন হরকরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জসীম উদ্দীনের গান ব্যবহার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button