বাংলাদেশ

বাড়তে পারে সাধারণ ছুটি

গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত টানা ৩১ দিনের ছুটি চলছে দেশে।করোনা ভাইরাসের পরিস্থিতি অব্যাহত থাকলে  দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ানো হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞায় শিথিলতা আসতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে ছুটি আরও বাড়ানোর প্রয়োজন হবে। এজন্য ছুটি বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছুটি বাড়ানোর বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তবে কিছু বিষয়ে বিবেচনায় নেয়া হতে পারে।

কারণ, টানা ছুটি দেশের উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করছে। বিপুলসংখ্যক মানুষকে করেছে কর্মহীন। ছুটি আরও বাড়ানো হলে খাদ্যের জোগানের ওপর প্রভাব পড়তে পারে। এখন বোরো কাটার মৌসুম চলছে, এটাই দেশের সবচেয়ে বড় ফসল। গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিক সংকটে অনেক স্থানে বোরো কাটা যাচ্ছে না।

এ ছাড়া ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা কর্মকাজ- চালাতে না পারলে অর্থনৈতিক ক্ষতি অনেক বেড়ে যাবে। আর কর্মহীন মানুষকে দীর্ঘদিন ঘরে আটকেও রাখা যাবে না। এসব বিবেচনা করে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিলেও কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞায় শিথিলতাও আসতে পারে। তবে এ ব্যাপারে আলোচনা চলছে এখনো কোনও সিদ্ধান্ত আসেনি।

Related Articles

Leave a Reply

Back to top button