বাংলাদেশ

বাড়ছে না ঈদের ছুটি; থাকতে হবে কর্মস্থলেই

প্রায় বছরই সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে এক-দুদিন ঈদের ছুটি বাড়ানো হতো। আর গত ঈদুল ফিতরেও করোনা ভাইরাসের  কারণে সাধারণ ছুটি ছিল। কিন্তু এবার আর থাকছে না।

এবারের ঈদুল আজহার ছুটি ৩ দিনই থাকবে। ঈদের এই ৩ দিনের ছুটির মধ্যেই সাপ্তাহিক ছুটির পড়েছে ২ দিন।  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে নির্দিষ্ট সময় তার কর্মস্থলে থাকতে হবে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠক হয়।

জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী, মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট।

আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর এই দুই ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।

Related Articles

Leave a Reply

Back to top button