বাংলাদেশ

বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত রোববার

বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ।

আগামী রোববার বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যৌক্তিকহারে বাস ভাড়া বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার বিআররিটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এরপর এই সিদ্ধান্ত নেয় বিআরটিএ।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিজেলের দাম বাড়ায় গাড়ি চালিয়ে মালিকদের কোনো লাভ হবে না। তেলের দাম ওঠাতেই হিমশিম খেতে হবে।

উল্লেখ্য, দেশের বাজারে গতকাল (বুধবার) ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা (২৩ শতাংশ) বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। মূল্য বৃদ্ধির ফলে বুধবার রাত থেকেই ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকার পরিবর্তে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button