বাংলাদেশ

বাবার পর ছেলেরও প্রাণ গেলো বাঘের থাবায়

রেজাউল ইসলাম নামে এক মৌয়াল নিহত হয়েছেন, সুন্দরবনে বাঘের আক্রমণে।

শুক্রবার (১৪ মে) বিকেলে পশ্চিম সুন্দরবনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

এর আগে ২০১৪ সালে রেজাউলের বাবাও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হন।

বুড়িগোয়ালিনী গ্রামের মানিক মোড়ল বলেন, ‘রেজাউলসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু কাটার উদ্দেশে সুন্দরবনে যান। ঈদের সময়ও বাড়িতে ফেরেননি তারা। রেজাউলের সহযোগী মৌয়ালদের মাধ্যমে জানতে পেরেছি শুক্রবার বিকেলে রেজাউলকে বাঘে ধরে। পরে তারা তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি ফিরেছেন। প্রায় ৮ বছর আগে ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে মারা যান।’

Related Articles

Leave a Reply

Back to top button