অন্য খবর

বাবার পথে পদচারণা শুরু করছেন আমির খানের ছেলে

নিজের প্রথম সিনেমা ‘মহারাজা’র শুটিং শুরু করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খানের ছেলে জুনাইদ খান।

যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সিনেমাটির শুটিংয়ের জন্য অভিনেতা ও কলাকুশলী মিলিয়ে প্রায় ১০০জন ব্যক্তির করোনা পরীক্ষা করানো হয়েছে। এছাড়া প্রত্যেকে টিকাও দেওয়া হয়েছে।

নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরেও বাছাই করা মাত্র ২৫জন জুনিয়র আর্টিস্টকে সিনেমার প্রধান অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সেটে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

বড় পর্দায় মুখ দেখানোর আগে নিজেকে তৈরি করার জন্য গত তিন বছর ধরে মঞ্চে কাজ করেছেন জুনাইদ।

Related Articles

Leave a Reply

Back to top button