ভূরাজনীতি

বাজেটে জীবন ও জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার: কাদের

জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন করা হবে, বলে জানালেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

বুধবার (১০ জুন) তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ম্যাস র‌্যাপিট ট্রানজিট এমআরটি লাইন-৫ এর নর্দান রুট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশিজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবিদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সঙ্গে সমন্বয় করা হবে, এরপরই বাজেট প্রণয়ন করা হবে। বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না বলে বিএনপি মহাসচিব যে অভিযোগ করেছেন তাকে ‘সত্যের অপলাপ’ বলে অভিহিত করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার ও দলের অভ্যন্তরে তিনি সবার সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেন। দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্রের চর্চা হয়ে থাকে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। আজ সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে।

তিনি আরও জানান, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রো রুট-৬ এর চলমান কাজের শতকরা ৪৫ ভাগ শেষ হয়েছে। সম্পতি কাজের গতি আরও বেড়েছে। ইতোমধ্যে এ রুটে ১০ কিলোমিটার ভায়াডাক্ট এবং এক কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button