বিশ্ব

বাইডেনকে অভিনন্দন জানালেন বুশ

প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানালেন দেশটির সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। রবিবার ফোনে এ অভিনন্দন জানান তিনি। বুশ বলেছেন, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল একেবারেই সুষ্ঠু। আর এই নির্বাচনের ফলাফলও স্পষ্ট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তবে বুশ এ কথাও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াই ও ভোট পুনর্গণনা চাওয়ার অধিকার আছে। নির্বাচনের ফলাফল স্পষ্ট হলেও ট্রাম্পের আইনি লড়াইয়ের অধিকার রয়েছে। মার্কিন নাগরিকেরা এ ব্যাপারে আশ্বস্ত থাকতে পারে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

এক বিবৃতিতে বুশ জানিয়েছেন, তিনি জো বাইডেন ও কমলা হ্যারিসকে ফোন করে বলেছেন, যদিও আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য আছে, তা সত্ত্বেও আমি মনে করি, জো বাইডেন ভালো মানুষ হবেন। তিনি দেশকে নেতৃত্ব দেওয়া ও ঐক্যবদ্ধ করার সুযোগ জিতেছেন। তিনি (বাইডেন) পুনরাবৃতি করেছেন, ডেমোক্র্যাট হিসেবে লড়লেও তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও ওবামার জন্য যা চেয়েছিলাম, জো বাইডেনের জন্যও তা–ই চাইছি। আমি তার সাফল্য কামনা করি। আমি যদি কোনোভাবে পারি, তবে তাকে সাহায্য করব।’

একইসেঙ্গ বুশ তার বিবৃতিতে ট্রাম্পকে কঠিন লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button