বাংলাদেশবিশ্ব

বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক রোমানিয়ায়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার কবলে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়া হয়েছে।

শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সিলেট রতœ ফাউন্ডেশনের আয়োজনে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে ইউক্রেনের শেল্টার হাউস থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হয়েছে।

যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা ইউক্রেনে ৫ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে এ সংক্রান্ত একটি ভিডিওর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানি না, এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি, তথ্য ও পরিচয় জানার চেষ্টা চলছে। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ।

Related Articles

Leave a Reply

Back to top button