বাংলাদেশ

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। ২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাইয়ের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই সারাবিশ্বে দিবসটি উদযাপন করা হচ্ছে।

জাতিসংঘ ঘোষিত এই দিবসের মূল উদ্দেশ্য বিশ্বের তরুণদের বিভিন্ন দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানানো এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।

দক্ষতা বদলে দেয় জীবন। দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আর দক্ষ ও যোগ্য যুবসমাজ গড়তে শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button