বাংলাদেশ

বাংলাদেশ মডেলে’ এখনই মনোযোগী হওয়ার সময়: রাদওয়ান মুজিব

মধ্যম আয়ের রাষ্ট্রে রূপান্তরের পথে থাকা বাংলাদেশের সাফল্য ও অগ্রগতির গল্পে ‘বাংলাদেশ মিরাকল’এর বদলে ‘বাংলাদেশ মডেল’এ এখনই মনোযোগী হওয়ার সময় বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) থেকে প্রকাশিত দেশের প্রথম নীতিকৌশলভিত্তিক সাময়িকী ‘হোয়াইট বোর্ড’এর চতুর্থ সংখ্যার সম্পাদকীয় নোটে তিনি ‘বাংলাদেশ মডেল’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ‘

হোয়াইট বোর্ড’ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গঠনমূলক আলোচনার সূচনা করতে নতুন নতুন ধারণা বা তত্ত্ব সৃষ্টিতে কাজ করছে। সাময়িকীর প্রধান সম্পাদক সিআরআইর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

‘ইটস টাইম টু ফোকাস অন দ্য মডেল নট মিরাকল’ শীর্ষক সম্পাদকীয় নোটে, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে উদ্ভাবন, প্রযুক্তির উৎকর্ষতা এবং ডিজিটাল সাম্যের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রাদওয়ান মুজিব বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারণাটি মূলত কিছু হার্ডওয়ার, সফটওয়্যার কিংবা ডিজিটাল কানেক্টিভিটির চেয়েও বেশি কিছু। সরকারের ভিশন-২০২১ এবং ডিজিটাল বাংলাদেশ- দুটি ধারণাই গণমানুষের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

সরকারের ভিশন-২০২১ এর মূল ধারণা- উদ্ভাবন, স্থিতিস্থাপকতা এবং সক্ষমতাবৃদ্ধি ডিজিটাল বাংলাদেশ ধারণার সঙ্গে যুক্ত। এগুলোকে সাজানো হয়েছে মানুষের চাহিদা, সক্ষমতা এবং তাদের উপকৃত হওয়ার বিষয়গুলোকে মাথায় রেখে।

Related Articles

Leave a Reply

Back to top button