বাংলাদেশ

লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা সংক্রমণ বাড়লেও এখনো লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষে নেওয়া হয়নি।

রোববার (২১ মার্চ) কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানীং করোনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কারণ মানুষজন বেড়াতে যাচ্ছেন। কক্সবাজার, বান্দরবান যাচ্ছেন। বিয়ে, পিকনিক ও ওয়াজ মাহফিল হচ্ছে। গত ১৫ দিনে কক্সবাজার প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণের জন্য গেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি। এ সব কারণে করোনার সংক্রমণ বাড়ছে।

জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ করোনামুক্ত হবে না। তাই দেশকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button