বাংলাদেশ

বাংলাদেশ থেকে উষ্ণ আতিথেয়তার স্মৃতি নিয়ে এসেছি: রীভা গাঙ্গুলি

ঢাকা থেকে সদ্য বিদায়ী ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বাংলাদেশ থেকে উষ্ণ আতিথেয়তা ও অনেক সুখ স্মৃতি নিয়ে ফিরে এসেছি।

ভারতে যাওয়ার পর টুইটারে বাংলাদেশে কাটানো সময় নিয়ে তিনি এই মন্তব্য করেন।

রীভা গাঙ্গুলি দাশ টুইটারে লেখেন, ‘বিদায় বাংলাদেশ। অত্যন্ত উৎপাদনশীল মেয়াদ পার করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। উষ্ণ আতিথেয়তা ও অনেক সুখ স্মৃতি নিয়ে ফিরে এসেছি। ’

দেড় বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে গত ২ অক্টোবর বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরে যান রীভা গাঙ্গুলি দাশ। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button