বাংলাদেশ

জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান আর নেই

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে আতিক উল্লাহ খান মাসুদ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা জানান, তার আগেই মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ।

Related Articles

Leave a Reply

Back to top button