বাংলাদেশ

বাংলাদেশে প্রবেশে করোনার টেস্ট বাধ্যতামূলক নয়

করোনা প্রতিরোধকারী টিকার পূর্ণাঙ্গ ডোজ নিলেই বিমানবন্দর দিয়ে প্রবেশ করা যাবে বাংলাদেশে। বাংলাদেশে প্রবেশে করোনার আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।

মঙ্গলবার সন্ধ্যায় এক সার্কুলারে বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, মঙ্গলবার (আদেশটি জারির সময়) থেকেই আদেশটি কার্যকর করা হবে।

তারা জানায়, বাংলাদেশে প্রবেশ করা কোনো যাত্রী যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকে এবং যাত্রার সময় যদি তার সঙ্গে টিকা সনদ থাকে তাহলে তার করোনার আরটি পিসিআর টেস্ট করাতে হবে না। তবে যেসব যাত্রীর টিকা সনদ থাকবে না তাদেরকে যাত্রার ৭২ ঘণ্টা আগে টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে বিমানবন্দরে যেতে হবে।

তবে বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে যাবেন তাদেরকে সেসব দেশের ভ্রমণ বিধি-নিষেধ মেনে চলার নির্দেশনা দিয়েছে বেবিচক।

টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর মধ্যে যদি করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা টেস্ট করাবে। টেস্টে করোনা পজিটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে সাতদিন আইসোলেশনে থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button