বাংলাদেশ

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পিটার ডি হাস। বর্তমান রাষ্ট্রদূত রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) তার মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।

এর আগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৪ দেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে মনোনয়ন দেন তিনি। গত শনিবার জো বাইডেনের সেই মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিলো মার্কিন সিনেট। এর ফলে ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের নিয়োগ চূড়ান্ত হয়েছে।

পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্বপালন করছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরে নিজের কর্মজীবনে পিটার হাস ভারতের মুম্বাইসহ বিদেশের আরও ৪টি মিশন ও কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায়ও দক্ষ।

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button