বাংলাদেশ

বাংলাদেশে কোনো জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে তালেবানদের কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। তবে তাদের কোনো ক্ষমতা নেই। তারা বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে।

আসাদুজ্জামান খান বলেন, দেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে, কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।

দেশে কোনো বিশৃঙ্খলা নেই, পরিস্থিতিও ভালো, তাই বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Related Articles

Leave a Reply

Back to top button