স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশের জয়কে ‘অঘটন’ বলছে ভারতীয় গণমাধ্যম

সিরিজ জিতে জবাব দিবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুইটি টি-টোয়েন্টি ম্যাচে জিতে ইতোমধ্যে সিরিজ জয়ের দারপ্রান্তে চলে গেছে বাংলাদেশ। কিন্তু এ জয়কে বাংলাদেশের জন্য ভাগ্য আর অঘটন বলে উল্লেখ করছে ভারতীয় গণমাধ্যমগুলো।

কলকাতার আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিলো – ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।

ভারতীয় আরেকটি গণমাধ্যমে লেখা হয়েছে- ‘দুর্বল শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণশক্তির বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল’।
নিউজগুলোতে এমন্ও ‍উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়া দলে স্মিথ, ম্যাক্সওয়েল এবং ওয়ার্নার না আসার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এবং লিটন দাসের অনুপস্থিতির কথা উল্লেখ করেনি গণমাধ্যমগুলো।

তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নীরব। সম্ভবত বিসিবিও চায়, মাঠেই সব কথার জবাব দিতে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগারস।

টানা দুই জয়ের পর আজ দুই ম্যাচ হাতে রেখেই সিরিজটা নিজেদের করে নেয়ার চেষ্টা থাকবে বাংলাদেশেরর।

Related Articles

Leave a Reply

Back to top button