বাংলাদেশ
বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চায় রাশিয়া: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাশিয়া থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আনার চেষ্টা চলছে। জানান, ‘বাংলাদেশ এখানেই টিকা উৎপাদনে সক্ষম কি না, তা জানতে চেয়েছে রাশিয়া সরকার। এতে তারা অনুমতি দেবে বলে জানিয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জানান, রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারে তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অক্সফোর্ডের গবেষকদের টিকা বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চুক্তি হয়েছে। সরকারিভাবেও আনার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে টিকার ট্রায়ালের আবেদন করেনি



