বাংলাদেশ

বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে কাজ করছি: প্রধানমন্ত্রী

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে আমরা যাবতীয় পরিকল্পনার বিষয়ে কাজ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে এবং জনগণের জীবনমান উন্নত ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক—এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন। জাতির পিতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে আমরা এখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে কাজ করছি। মানুষ এখন ঘরে বসে সেবা পাচ্ছে। এটা সম্ভব হচ্ছে ডিজিটালাইজেশনের কারণে।’

সরকার প্রধান বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সারা দেশে সন্ত্রাসবাদ চালিয়ে অনেক সরকারি সম্পদ নষ্ট করেছে। তারা অনেকগুলো ভূমি অফিসসহ সরকারি স্থাপনা পুড়িয়ে দিয়েছে। বাসে আগুন দিয়ে অনেক মানুষ হত্যা করেছে।’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button