বাংলাদেশ

বস্তিতে টিকাদান শুরু মঙ্গলবার

মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিবাসীদের টিকা দেয়ার মাধ্যমে শুরু হচ্ছে বস্তি এলাকায় করোনার টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, সোমবার বিকেলে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

সবাইকে টিকার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীর কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদেরকে টিকা দেয়া হবে কাল। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেয়া হবে।

বস্তিবাসীরা অন স্পটে নিবন্ধন করে টিকা দিতে পারবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button