বাংলাদেশ

বসুন্ধরা গ্রুপের এমডির, হাইকোর্টে আগাম জামিন আবেদন

হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন, বসুন্ধরা গ্রপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

বুধবার (২৮ এপ্রিল) তার করা এই আবেদনের শুনানি, বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাশীন হাইকোর্ট বেঞ্চে হওয়ার কথা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার।

রাজধানীর গুলশানে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ‘আত্মহত্যার প্ররোচনার’ অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের বড় বোন নুসরাত জাহান। ওই মামলার প্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের এমডি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর ঞ্ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে ওই দিন রাতেই গুলশান থানায় মামলা করেন তান বোন। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।

এ ঘটনায় মামলার পর মঙ্গলবারই বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা জারি করে।

Related Articles

Leave a Reply

Back to top button