বিশ্ব

বলিউডে নতুন ইতিহাসের অংশ অমিতাভ বচ্চন

৭৮ বছর বয়সে এখনও নিয়মিত ক্যামেরার সামনে কাজ করে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন।

ভারতীয় অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম পেলেন আন্তর্জাতিক ফিল্ম ফেডারেশন ‘ফিয়াপ’-এর পুরস্কার।

শুক্রবার সন্ধ্যায় অমিতাভের হাতে ‘ফিয়াপ’-এর ফলক তুলে দেন ‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন’-এর অধিকর্তা শিবেন্দ্র সিং দুঙ্গারপুর।

ভারতীয় সিনেমার ঐতিহ্য সংরক্ষণে অমিতাভের অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও এই পুরস্কার পেয়েছেন হাতে গোনা কয়েকজন। যাদের মধ্যে রয়েছেন হলিউডের বিখ্যাত পরিচালক মার্টিন স্কর্সিস ও ক্রিস্টোফার নোলান।

ভার্চুয়াল অনুষ্ঠানে অমিতাভ বচ্চন আনুষ্ঠানিক বক্তব্য দেন। জানান, এই সম্মানে তিনি অভিভূত। সিনেমা সংরক্ষণের বিষয়টি তার স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনই নাকি প্রথম জানিয়েছিলেন। তাই বক্তব্যের শুরুতে স্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

অমিতাভ বচ্চন বলেন, “যথাযথ সংরক্ষণের অভাবে ভারতীয় সিনেমার ঐতিহ্য অনেকটাই বিপন্ন। ভারতীয় সিনেমার ক্ষতি দ্রুত সামলাতে না পারলে সামগ্রিক ঐতিহ্য নষ্ট হবে। ২০১৫ সালে আমি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। এখন এটি একটি আন্দোলনে পরিণত হয়েছে।”

Related Articles

Leave a Reply

Back to top button