বর্বরতার চরম সীমায় পৌঁছেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায়, গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়াকে জঘন্য অপরাধ হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সাচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীতে একজন মায়ের ওপর যে বর্বরোচিত ঘটনা তারা ঘটিয়েছে, সেটিরও আবার ভিডিও ধারণ করা হয়েছে যা বর্বরতার চরম সীমা। বলেন, বর্বরতার চরম সীমায় পৌঁছেছে তারা। আইন অনুযায়ী তাদের শাস্তি হবে।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে মন্ত্রী বলন, এ মামলা দ্রুত শেষ করতে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে দুইজন ছাড়া সবাইকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি আদালত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যখনই কোনা সংবাদ পাচ্ছে, দ্রুত পদক্ষেপ নিচ্ছে। যেখানেই ঘটনা ঘটুক, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমরা বসে থাকিনি।’
গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর বসতঘরে ঢুকে নির্যাতনের ঘটনায়, ৫ অক্টোবর নির্যাতিতা গৃহবধূ (৩৫) বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেন।



