বাংলাদেশ
বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (২৪ অক্টোবর) মাহমুদ সাজ্জাদের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, অত্যন্ত গুণী শিল্পী মাহমুদ সাজ্জাদ তার অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।



