বাংলাদেশ
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম চালু

পানি সম্পদ মন্ত্রণালয়, দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খুলেছে।
আজ বুধবার ২৩ জুন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব এস এম সরওয়ার কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৫৬০।
ওই আদেশে বলা হয়েছে, বর্ষা মৌসুমে সারাদেশে বন্যা পরিস্থিতি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্যই এ কন্ট্রোল রুম।



