বাংলাদেশ

বঙ্গোপসাগরে লাইটারেজ জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ সজল তন্ময়-২ ডুবে ১২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে জাহাজটি ডুবে গেছে। এছাড়া ঘটনাস্থলে কোস্টগার্ডের টিমও পৌঁছেছে বলে জানা গেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, জাহাজটি কী কারণে ডুবেছে সেটি আমরা জানতে পারিনি। জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়। ভাসানচরের কাছে আমাদের যে জাহাজ ছিল সেটাকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

আমরা জানতে পেরেছি, জাহাজের ১২ জন নাবিক নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button