বাংলাদেশ

বঙ্গমাতা জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

নিউজনাউবাংলা ডেস্কঃ   বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান স্বপন,আব্দুল আলীম, খায়রুল হাসান জুয়েল, আশিষ কুমার মজুমদার, আব্দুল্লাহ আল সায়েম,শাহ জালাল মুকুল, আজিজুল হক আজিজ, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান,রফিকুল ইসলাম বিটু সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button