বাংলাদেশ

আগামীকাল বৃহস্পতিবার থেকে শিশুদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু

আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। জানান, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে দুপুর ১২টায় শিশুদের এই টিকাদান কর্মসূচি শুরু হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মানিকগঞ্জের দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেয়া হবে। সেখানে যাদের টিকা দেওয়া হবে তাদের ১০ থেকে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। পরে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button