স্পোর্টেইনমেন্ট

বঙ্গবন্ধু ম্যারাথনে চ্যাম্পিয়ন লাকুজি ও এ্যাসুনদে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর হিসাম লাকুজি ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার এঞ্জেলা জেম এ্যাসুনদে।

রবিবার (১০ জানুয়ারি) প্রতিযোগিতাটি আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

রবিবার (১০ জানুয়ারি) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআরর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুল ম্যারাথনে সার্ক (SAARC) ও দেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের বাহাদুর সিং ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নেপালের পুস্পা ডান্ডারি। হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার এডুইন কিপ্রোপ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার নাওম জেবেত।

এছাড়া দেশি অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে মো. ফারদিন মিয়া প্রথম স্থান অধিকার করে।

কুল ম্যারাথনে ও হাফ ম্যারাথনে ১০০ জন করে সর্বমোট ২০০ জন দৌড়বিদ অশগ্রহণ করেন। ম্যারাথনে অংশগরহণকারী এলিট দৌড়বিদদের মধ্যে ফুল ম্যারাথনে ১১ জন পুরুষ, ৬ জন নারী, হাফ ম্যারাখনে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী অংশগ্রহণ করেন। এছাড়াও দৌড়বিদদের মধ্যে ফুল ম্যারাথনে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী দৌড়বিদ ম্যারাথনে অংশগ্রহণ করেন।

এ ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, লেসেথো, ইউক্রেন, স্পেন এবং মরক্কো থেকে ২৩ জন এলিট রানার এবং মালদ্বীপ, নেপাল ও ভারত থেকে ১২ জনসহ সর্বমোট ৩৫ জন বিদেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন

সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ, সমপানী বক্তব্যের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে, করোনা মহামারির মাঝেও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারনের মাঝে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশা করেন। প্রতিবছর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আয়োজনের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে তিনি, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ অংশগ্রহণকারী সকল দেশি এবং বিদেশি অংশগ্রহণকারী এ্যাথলেট ও এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার পেছনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button