স্পোর্টেইনমেন্ট
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য পুরস্কার ঘোষণা করলো বিসিবি

আগামী ১৮ ডিসেম্বর শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ফাইনালে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা।
এই আসরের জন্য চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য ব্যক্তিগত পুরস্কার রাখা হয়েছে। কিন্তু কোনো প্রাইজমানি রাখা হয়নি।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটারকে এক লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে। রানার্স-আপ দলের সকল ক্রিকেটারকে দেওয়া হবে ৭৫ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে তিন লক্ষ টাকা। ফাইনালের সেরা ক্রিকেটার পাবে এক লক্ষ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলারকে এক লক্ষ করে টাকা দেওয়া হবে।
এছাড়া বিশেষ পারফরম্যান্সের জন্য চার জন ক্রিকেটারের সবাইকে এক লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেছে বিসিবি।



