স্পোর্টেইনমেন্ট

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী

বলিউড বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ এরই মধ্যে আলোচিত হয়ে উঠেছে। সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এর প্র্রধান চরিত্রগুলো নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

ইতিমধ্যে এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী অভিনয় করছেন ।

বাকি ছিলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্র। সেই চরিত্রে অভিনেত্রী হিসেবে যোগ দিলেন এলিনা শাম্মী। তাকে দেখা যাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে।

১৫ নভেম্বর সোমবার বিকেলে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন চরিত্রটির জন্য। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এলিনা শাম্মী বলেন, “বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য আজ বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।”

তিনি আরও বলেন, ‘এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি ছবি হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হচ্ছি ভেবে ভালো লাগছে। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’

২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button