বাংলাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ঘটনায় চার আসামির রিমান্ড শুনানি আজ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মামলায় গ্রেফতার চার আসামির রিমান্ড শুনানি আজ মঙ্গলবার হবে বলে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জানিয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে আসামিদের কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতের বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি মঙ্গলবার রিমান্ড শুনানির আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিশি কান্ত জানান, আসামিদের দুপুরে আদালতে তোলা হয়। আদালতে ইবনি মাসউদ মাদ্রাসার ছাত্র আবু বক্কর মিঠুন (১৯), সবুজ ইসলাম নাহিদের (২০) দশ দিন এবং শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কোনও এক সময় কুষ্টিয়ার শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজের সাহায্যে ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button