ইকোবিজ

আবারো বাড়লো সোনার দাম

ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়লো ভালো মানের সোনার দাম। এতে প্রতি ভরি সোনার দাম হলো ৮৮ হাজার ৪১৩ টাকা। দেশে স্বর্ণের দামে এটি রেকর্ড।

আগামীকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৮ হাজার ৪১৩ টাকা, যা আগে ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭২ হাজার ৩১৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬০ হাজার ৩০৩ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button