বিশ্ব

ফ্রান্সে হিজাব নিষিদ্ধের আইন পাস, নিন্দার ঝড়

ফ্রান্সে প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে। সিনেটে ১৮ বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয়। সূত্র: আল জাজিরা

এ দিকে এমন এক বিতর্কিত বিল পাস করার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিলের বিরোধিতা করে ‘#হ্যান্ডসঅফমাইহিজাব’ লিভে প্রতিবাদে অংশ নিচ্ছেন।

ফরাসি সরকার জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আইনের উদ্দেশ্য হচ্ছে দেশের ধর্ম নিরপেক্ষতা ব্যবস্থাকে গতিশীল করা। কিন্তু সমালোচকরা বলছে, মূলত দেশটির মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করেই এমন আইন এনেছে ফ্রান্সের সরকার।

এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হিজাব নিষিদ্ধের কথা জানিয়েছিলেন। এরপরই দেশটির সংসদে (সিনেটে) বিলটির পক্ষে ভোট পড়ে।

এ ছাড়া যেসব অভিভাবক ধর্মীয় পোশাক পরেন তাদের ওপর কোনো স্কুলে ভ্রমণ, পাবলিক সুইমিং পুলে যাওয়া বা এ জাতীয় আরও কিছু কাজে অংশ নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button