বিশ্ব

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ম্যাক্রোঁর জয়

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জিতেছেন বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তবে, ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের নির্বাচনে ম্যাক্রোঁকে আবারও লড়তে হবে। আগামী ২৪ এপ্রিল চূড়ান্ত ধাপের ভোটে তাকে চরম ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনের সঙ্গে লড়তে হবে। খবর বিবিসি।

রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। এ রাউন্ডের ভোট ৯৬ শতাংশ গণনায় দেখা গেছে, এমানুয়েল ম্যাক্রোঁ ২৭ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ২৪ দশমিক শূন্য তিন ভোট।

প্রাথমিক ফলাফল ঘোষণার পর ম্যাক্রোঁ তার উল্লসিত সমর্থকদের উদ্দেশে বলেন, ‘কোনো ভুল করবেন না, এখনও কিছুই নিশ্চিত হয়নি।’

Related Articles

Leave a Reply

Back to top button