অন্য খবর
ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বুবলী

আজ (২০ অক্টোবর) দুপুরের বুবলীর ফেসবুকের একটি পোস্ট নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। হঠাৎ কার ওপর ক্ষেপলেন সেটি এখনোও পরিস্কার নয়। তবে নাম না বললেও সরাসরি একজন নারী নির্মাতার প্রতি ক্ষোভ ঝেড়েছেন এটি বুঝা যাচ্ছে। তবে নাম না উল্লেখ করায় নেটিজেনরা দ্বিধায় পড়েছেন।
বুবলীকে নিয়ে ওই নারী নির্মাতা কোথাও মন্তব্য করেছেন, যেটি সহজভাবে নিতে পারেননি ঢাকাই ছবির নায়িকা বুবলী।
সেই নারী নির্মাতাকে উদ্দেশ করে লিখেছেন, ‘‘আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুণে গুণান্বিত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক। পক্ষপাতমূলক আচরণের কথা উল্লেখ করে বুবলী বলেন, আপনাকে আমি সম্মান করি। কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।
বড়দের নিকট ছোটদের শেখার আছে জানিয়ে নায়িকা বলেন, আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে, আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দুঃখজনক। এভাবেই বড়দের কাছে ছোটরা শেখে।’’
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে প্রথম ছবি ‘বসগিরি’ সুপারহিট। এরপর থেকেই বুবলী আর সাকিবকে নিয়ে চলছিলো গুঞ্জণ। সম্প্রতি পূত্র সন্তান সাথে নিয়ে প্রকাশ করেছেন তাদের বিয়ের খবর।



