বাংলাদেশ

মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৮

মাইক্রোবাস খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাসাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১ শিশু ও ৫ জন নারী রয়েছেন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের সবার বাড়ি ভালুকা ও গফরগাঁও উপজেলায় বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।

জানা গেছে, সকালে একটি মাইক্রোবাসে করে শেরপুর যাচ্ছিলেন ভালুকা ও গফরগাঁও এলাকার ওই বাসিন্দারা। পথে ভাসাটি এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের প্রাণহানি হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

Related Articles

Leave a Reply

Back to top button