ভূরাজনীতি

আমরা ক’জন মুজিব সেনা’র উদ্যোগে মুজিববর্ষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী

আমরা ক’জন মুজিব সেনা’র উদ্যোগে মুজিববর্ষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে দলটি। 
কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে:
৩রা আগস্ট মুজিব শতবর্ষে শোকের মাস আগস্ট- আমরা ক’জন মুজিব সেনা সদস্যদের অনলাইন আলোচনায় অনুভূতির প্রকাশ
৫ই আগস্ট শেখ কামালের জন্মদিনে আবাহনী ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি
৮ই আগস্ট  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন ধানমন্ডি লেকেমাছের পোনা অবমুক্তকরণ
ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।
(প্রযোজ্য বিধি মোতাবেক) আগস্ট মাসব্যাপী মুজিব সেনা সদস্যদের মাধ্যমে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন ও অতিথি প্যানেলের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক অনলাইন আলোচনার আয়োজন করবে। এছাড়াও আমরা ক’জন মুজিব সেনা আগামী এক বছরে বিভিন্ন গৃহীত কার্যক্রম এর আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করবে। এর মধ্যে রয়েছে–
১/ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু বইটির তৃতীয় সংস্করণ প্রকাশের ঘোষণা
২/ নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জননেত্রী শেখ হাসিনা শীর্ষক দিনলিপি/ অ্যালবাম প্রকাশের ঘোষণা
৩/ খোলস নাটকটি পুনঃর্নির্মাণ ও মঞ্চায়নের ঘোষণা
৪/ মুজিববর্ষে ‘ডেটলাইন বত্রিশ নম্বর’ নাটক নির্মাণ ও প্রদর্শনীর ঘোষণা
৫/ মুজিববর্ষে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মাশালা আয়োজনের ঘোষণা(প্রযোজ্য বিধি মোতাবেক)
৬/ কিশোরদের উপযোগী বঙ্গবন্ধু বিষয়ক প্রকাশনার আয়োজন ইত্যাদি।

 

Related Articles

Leave a Reply

Back to top button