অন্য খবর

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে জেনস সুমনের গান

ফিলিস্তিনে রক্তক্ষয়ী হামলায় প্রায় ২শ ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬৩ জনই শিশু।

ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বরোচিত এই হামলার সুরে সুরে প্রতিবাদ জানিয়েছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে গানটির শিরোনাম ‘আতর গোলাপ জল’।

আগামী সপ্তাহে গানটি প্রকাশ হবে ইবি মিউজিক টিভির ব্যানারে।

২০০৮ সা‌লে সবশেষ জেনস সুম‌নের অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’ প্রকাশ হয়। ১৯৯৭ সা‌লে  প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় তার । তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। এরপর থেকে গানে অনিয়মিত তিনি। ২০০৮ এর পর ‘আতর গোলাপ জল’ অ্যালবামের মধ্য দিয়ে নতুন গান নিয়ে ফিরছেন সুমন।

Related Articles

Leave a Reply

Back to top button