বিশ্ব

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯

নিরীহ ফিলিস্তিনিদের ওপর রোববার (১৬ মে) সকালেও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে । এর মধ্যে ৪১টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৫০ জন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, আবাসিক ভবন ও আশ্রয়কেন্দ্রগুলো লক্ষ্য করে চলছে এই হামলা। পাশাপাশি গোলাবর্ষণ করা হয় দূরপাল্লার কামান থেকে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গাজার হামাস প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে। তবে রকেট হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় হামাসও। এতে কয়েকটি ইসরায়েলি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ গেছে আরও দুই ইসরায়েলের। এনিয়ে মোট ১০ ইসরায়েলির মৃত্যু হলো হামাসের রকেট হামলায়।

 

Related Articles

Leave a Reply

Back to top button