স্পোর্টেইনমেন্ট

ফিফা ক্লাব বিশ্বকাপ জিতলো বায়ার্ন মিউনিখ

১-০ গোলে মেক্সিকান দল ট্রাইগ্রেস ইউএএনএলকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ।

বৃহস্পতিবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচ রোমাঞ্চকর হয়ে ওঠে। তবে প্রথমার্ধে কোনও দলই জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধেও বায়ার্নের একের পর এক প্রচেষ্টায় মিলছিল না সাফল্য। অবশেষে ৫৯ মিনিটে এগিয়ে যায় বাবারিয়ানরা।

জসুয়া কিমিচের কাছ থেকে বল পেয়ে হেড করেন রবার্ট লেওয়ানডোস্কি। পোস্ট ছেড়ে এগিয়ে এসে ঠেকানোর চেষ্টা করেন ট্রাইগ্রেসের আর্জেন্টাইন গোলরক্ষক নাহুয়েল গাজম্যান। ফাঁকা জালে পাঠিয়ে দেন ফ্রেঞ্চ ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড।

ম্যাচের একমাত্র গোলটি নিয়েও হয় নাটকীয়তা। প্রথমে অফসাইডে দেয় হয়। ভিডিও অ্যাসিস্টট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত দেয়া হয়।

এই জয়ে ইতিহাসে নাম লেখাল বায়ার্ন। গত ১২ মাসে বুন্দেসলিগা ক্লাবটির এটি ষষ্ঠ ট্রফি।

 

Related Articles

Leave a Reply

Back to top button