ফাইনালে পরাজয়ের পর ফ্রান্সে বিক্ষোভ

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ করেছেন সমর্থকরা। খবর: দ্যা সানের।
বিক্ষোভকারীদের সামলাতে লাঠিচার্জ করেছে পুলিশ। একপর্যায়ে কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে।
রোববার দ্যা সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে রাতে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স।
প্যারিস-সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ হয়েছে।
উত্তেজিত ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফ্রান্সের উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভের আশঙ্কায় রবিবার ১৪ হাজার পুলিশ মোতায়েন থাকার কথা আগেই জানিয়েছে ফ্রান্স সরকার। এমনকি ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতিও দেয়া হয়নি।
সে কারণে বহু মানুষ এক জায়গায় জমায়েত হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি। কিন্তু ফাইনালে ট্রাইবেকারে হারের বোঝা বইতে না পেরে রাস্তায় নেমে বিক্ষোভ করেন ফ্রান্সের স্বপ্নভঙ্গের সাক্ষী হয়ে থাকা ফুটবল ভক্তরা।



