স্পোর্টেইনমেন্ট

ফাইনালে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। সোমবার প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে আগেই ফাইনালে চলে গেছে জেমকন খুলনা।

ফাইনালে ওঠার মিশনে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে যায় ঢাকা। জবাবে মন্থর উইকেটে রান তুলতে বেগ পেতে হয়েছে চট্টগ্রামকেও। তবে ধৈর্য ধরে উইকেটে থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন লিটন দাস, মোহাম্মদ মিঠুনরা এনে দিয়েছেন ফাইনালের টিকিট।

আগামী শুক্রবার (১৮ ডিসেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে খুলনা ও চটগ্রাম।

Related Articles

Leave a Reply

Back to top button