ভূরাজনীতি

ফলোআপের জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে আজ

মেডিকেল বোর্ডের পরামর্শে বিকালে এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। তার ব্যাক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষার করার পরামর্শ দিয়েছেন। সেজন্য বিকাল তিনটায় তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে সেই নির্ধারিত টেস্টগুলো করা হবে। পরীক্ষার ফলাফল দেখে পরবর্তি সিদ্ধান্ত বোর্ড জানাবেন ।

উল্লেখ এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসন সা্বেক প্রধানমন্ত্রী চিকিতসা নিচ্ছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরে নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসি ধরা পড়ে। ওই সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন ছিলেন টানা ৮১ দিন। এরপর গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজায়’ আসেন। দুর্নীতি দমন কমিশনের দুই মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। ২০২০ সালের মার্চে তার দন্ড স্থগিত করে বিশেষ বিবেচেনায় তাকে মুক্তি দেয় সরকার। এরপর থেকে গুলশানের ভাড়া বাসায় থাকছেন তিনি। গতবছরে গুলশানের বাসায় খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন।বাসায় চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষনে চিকিতসা শেষে সরে উঠলেও ওই বছরের এপ্রিল মাসে করোনা পরবর্তি জটিলতায় নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সে দফায় তিনি ৫৪দিন চিকিতসাধীন ছিলেন। এর কয়েকমাস পর গত নভেম্বরে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার লিভার সিরোসিস ধরা পড়ে। পরে তাকে এই হাসপাতালের সিসিইউতে রেখে চিকিতসা দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button